বৃষ্টির সম্ভাবনা থাকছে
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: রাজ্যের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনার কথা বলা হয়েছে। আবহাওয়া দফতর সূত্রের খবর, শনিবার পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। বাতাসে জলীয় বাষ্প থাকার কারণে গরম ও অস্বস্তি রয়ে যাবে। দুপুরের দিকে এমনটা থাকবে। বৃষ্টি হলে সেক্ষেত্রে স্বস্তি পাওয়া যাবে। এছাড়া দমকা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা। কোথাও কোথাও শিলা বৃষ্টি হতে পারে। আবার তাপমাত্রা কমার সম্ভাবনা থাকছে না। (ছবি:সংগৃহীত)

