“অশনি”-র গতি-প্রকৃতি
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: “অশনি”-র প্রভাব নিয়ে নজর ও উৎকণ্ঠা রয়েছে। ভারতের ৮ রাজ্যে এর প্রভাবের কথা বলা হয়েছে। কোথাও কোথাও ভারী বৃষ্টি ও হাওয়ার দাপট দেখা যাবে বলে জানানো হয়। আবহাওয়া দফতর সূত্রের খবর,আগামী ২৪ ঘণ্টায় উত্তর তামিলনাড়ু ও দক্ষিণ তটের অন্ধ্রপ্রদেশে আবহাওয়ায় বদল দেখা দেওয়ার সম্ভাবনা। বঙ্গোপসাগরীয় খাঁড়িতে তৈরি হওয়া অশনি সাইক্লোন উত্তর পশ্চিম দিকে এগিয়ে চলেছে ৷ তার দ্রুততা কমে গিয়ে কম হয়েছে জলের মধ্যে তার গতি-প্রকৃতি ৷
এক্ষেত্রে আরও বলা হচ্ছে, এই সাইক্লোনের প্রভাবে ১০-১৩ মে-র মধ্যে অরুণাচলপ্রদেশ, অসম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, তামিলনাড়ু ও কেরলে ভারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা। এই রাজ্যগুলিতে সতর্কতা জারি করা হয়েছে ৷ ইতিপূর্বে আইএমডি -র ওয়েদার আপডেট অনুযায়ী ৯মে থেকে ১২মে পর্যন্ত ওড়িশা ও পশ্চিমবঙ্গ রাজ্যকে বৃষ্টি হওয়ার কথা জানানো হয়। (ছবি: সংগৃহীত)

