rainy dayBreaking News Others 

ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: কলকাতা-সহ দুই ২৪ পরগনা, নদিয়া ও দুই মেদিনীপুরে ভারী বৃষ্টির সতর্কতা জারি। আবহাওয়া দফতর সূত্রে জানানো হয়েছে, পশ্চিমবঙ্গে অশনি-র তেমন কোনও প্রভাব থাকছে না। এক্ষেত্রে ভারী বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। আজ সকাল থেকেই কলকাতা-সহ তৎসংলগ্ন জেলায় বৃষ্টি হয়। ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, ঘূর্ণিঝড়ের প্রভাবে অন্ধ্রপ্রদেশ ও ওড়িশা উপকূলবর্তী এলাকায় বৃষ্টি ও ঝোড়ো হাওয়া বয়ে যাবে। (ছবি:সংগৃহীত)

Related posts

Leave a Comment