madhyamik-resultBreaking News Education Others 

জুনের প্রথমে মাধ্যমিকের ফল প্রকাশের সম্ভাবনা

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: জুনের প্রথম সপ্তাহেই মাধ্যমিকের ফল প্রকাশের সম্ভাবনা। স্কুল শিক্ষা দফতর সূত্রে এমনটাই জানা গিয়েছে। মধ্যশিক্ষা পর্ষদ প্রায় চূড়ান্ত করে ফেলেছে প্রস্তুতি। এক্ষেত্রে প্রায় ৯৯ শতাংশের বেশি নম্বর জমা পড়েছে,পর্ষদ সূত্রে এমনই খবর ।

ঠিক কবে ফল ঘোষণা হবে তা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা গিয়েছে। জুন মাসের প্রথম সপ্তাহে ফলাফল প্রকাশ হতে পারে এমনই ইঙ্গিত পর্ষদ আধিকারিকদের। উল্লেখ্য,১১ লক্ষেরও বেশি পরীক্ষার্থী এবছর মাধ্যমিক পরীক্ষা দিয়েছে। তবে চূড়ান্তভাবে কত সংখ্যক পরীক্ষার্থী এবছর মাধ্যমিক পরীক্ষা দিয়েছে তা জানা যাবে ফল প্রকাশের সময়ই।

Related posts

Leave a Comment