বর্ষার ইঙ্গিত
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: কেরলে মৌসুমী বায়ু প্রবেশ করলেই বর্ষার ইঙ্গিত। আবহাওয়া দফতর সূত্রে জানানো হয়েছে, মৌসুমী বায়ুর গতি বৃদ্ধি ঘটেছে। যে কোনও দিন বর্ষা প্রবেশ করবে দেশে। এক্ষেত্রে ইঙ্গিত দেওয়া হয়েছে, আগামী ২-৩ দিনের মধ্যে কেরলেপ্রবেশ করছে বর্ষা। মৌসুমী বায়ু কেরলের অতি নিকটে দক্ষিণ আরব সাগরে পৌঁছে গিয়েছে বলে খবর। মেঘের ঘনঘটা কেরল উপকূল জুড়ে। আবহাওয়া দফতর সূত্রে আরও খবর, এখনই দক্ষিণ পূর্ব ও দক্ষিণ পশ্চিম আরব সাগরে পৌঁছে গিয়েছে মৌসুমী বায়ু। এরপর দক্ষিণ বঙ্গোপসাগরের পর পশ্চিম মধ্য বঙ্গোপসাগর অতিক্রম করে উত্তর-পূর্ব বঙ্গোপসাগরের দিকে এগিয়ে চলেছে মৌসুমী বায়ু। (ছবি: সংগৃহীত)

