দুবাইয়ে মণীষার সোনা
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: প্যারা ব্যাডমিন্টনে মণীষার সোনা। দুবাইয়ে আন্তর্জাতিক পারা ব্যাডমিন্টন প্রতিযোগিতায় ভারতের মণীষা রামদাস জোড়া সোনা পেলেন। পাশাপাশি প্যারাঅলিম্পিক চ্যাম্পিয়ন প্রমোদ ভগতও সোনা জয়ী হয়েছেন। মণীষা পরাজিত করেছেন জাপানের আকিকো সুগিনোকে। ফলাফল: ২১-১৭ ও ২১-১১। পরবর্তীতে মনদীপ কৌরের সঙ্গে জুটিতে মণীষা তাইল্যান্ডের প্রতিপক্ষকে পরাজিত করেছেন।

