weatherBreaking News Others 

আবহাওয়া দফতরের পূর্বাভাস

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: মৌসুমী অক্ষরেখার অগ্রগতির আপাতত সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া দফতর। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে অস্বস্তি বাড়বে বলে জানানো হয়েছে। উত্তরবঙ্গে বৃষ্টিপাত আর দক্ষিণবঙ্গে গরম ও আদ্রতাজনিত অস্বস্তি বেড়েছে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গে অস্বস্তি থাকবে।

তাপমাত্রা অনেকটাই বেশি অনুভূত হবে বলেও জানানো হয়। আবহাওয়া দফতর সূত্রে আরও বলা হয়েছে, থমকে গিয়েছে মৌসুমী বায়ু। নির্ধারিত সময়ের পূর্বেই উত্তরবঙ্গে প্রবেশ করেছিল দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু। তা উত্তর-পূর্ব ভারতের সব রাজ্য পেরিয়ে উত্তরবঙ্গে থমকে যায় বলে খবর।

Related posts

Leave a Comment