আজ আবহাওয়া
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক:কলকাতা সহ দক্ষিণবঙ্গের আকাশ বেশিরভাগ সময় মেঘলা থাকবে। তবে এখনই ভারী বৃষ্টির সম্ভাবনা নেই।হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর । আর্দ্রতা জনিত অস্বস্তি থাকবে। বর্ষার বৃষ্টি বাংলা জুড়েই শুরু হবে। দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনার কথা বলা হয়েছে। উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর ।

