অস্ট্রেলিয়াকে হারাল শ্রীলঙ্কা
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: তৃতীয় ওয়ান ডে-তে অস্ট্রেলিয়াকে পরাজিত করল শ্রীলঙ্কা। ৬ উইকেটে জয়ী হয়েছে লঙ্কাবাহিনী। ৫ ম্যাচের সিরিজে ২-১ ফলাফলে এগিয়ে গেল শ্রীলঙ্কা। প্রথমে ব্যাট করে ৬ উইকেট হারিয়ে ২৯১ রান তোলে অস্ট্রেলিয়া। ট্রাভিস হেড অপরাজিত ৭০ রান করেন .অধিনায়ক আরন ফিঞ্চ ৬২ রান করেছেন। প্রত্যুত্তরে ৪৮.৩ ওভারে ৪ উইকেট হারিয়ে ২৯২ রান তুলে ম্যাচ জয়ী হয় শ্রীলঙ্কা। পাথুম নিশঙ্ক ১৩৭ রান করেন। ৮৭ রান করেছেন কুশল মেন্ডিস।

