আজ আবহাওয়া
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: উত্তরবঙ্গে কয়েক দফা বৃষ্টি চলছে। আরও বৃষ্টির সর্তকতা জারি হয়েছে। আবহাওয়া দফতর সূত্রের খবর,অতি বৃষ্টির সম্ভাবনা আলিপুরদুয়ার জেলায়। বৃষ্টি হওয়ার সম্ভাবনা দার্জিলিং, কালিম্পং,আলিপুরদুয়ার সহ জলপাইগুড়িতে। উত্তরবঙ্গে আবারও অতিবৃষ্টির সর্তকতার পূর্বাভাস দেওয়া হয়েছে।
অন্যদিকে দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির ইঙ্গিত। শিলাবৃষ্টির সম্ভাবনার কথাও জানানো হয়েছে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আংশিক মেঘলা আকাশ থাকবে । বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনার কথাও বলা হয়েছে। ভারী বৃষ্টির সম্ভাবনা নেই কলকাতায়, এমনটাই জানানো হয়েছে। (ছবি: সংগৃহীত)

