raj bhawanOthers Politics 

রাজ্য মন্ত্রিসভার সম্প্রসারণ

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: রাজ্য মন্ত্রীসভার রদবদল। নতুন ৮ জন মন্ত্রী হলেন। রাজ্য মন্ত্রিসভার সম্প্রসারণ হল। পূর্ণমন্ত্রী হলেন বাবুল সুপ্রিয় ৷ রাজ্য মন্ত্রিসভায় স্থান পেলেন বালিগঞ্জের বিধায়ক বাবুল ৷ মন্ত্রী হলেন উদয়ন গুহ, বিপ্লব রায় চৌধুরী, প্রদীপ মজুমদার, সত্যজিৎ বর্মন, স্নেহাশিস চক্রবর্তী ও তাজমুল হোসেন। প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রীর দায়িত্ব পেলেন বীরবাহা হাঁসদা।

শপথ গ্রহণ করালেন রাজ্যপাল লা গনেশন। উল্লেখ্য, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পূর্বেই জানিয়েছিলেন, ৫-৬ জনকে নতুন করে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করা হবে ৷ শপথ গ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও বিমান বসু।

Related posts

Leave a Comment