বিউটি কুইন সারা এবার কমনওয়েলথে সোনা জয়ী
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক:সারা ডেভিস চমক দেখালেন। বিউটি কুইন হিসেবে তাঁর সুনাম ছিল। ব্রিটেন সুন্দরী এবার কমনওয়েলথ গেমসে সোনা জয়ী। মহিলাদের ভারোত্তোলনে নজির গড়লেন তিনি। একসময় সারা ডেভিস মিস ওয়েস্ট ইয়র্কশায়ার হয়েছেন। মিস লিডস খেতাব জয় করেন । এরপর খেলার জগতে পা রাখা । ইভেন্ট হিসেবে নির্বাচিত করেছিলেন ভারোত্তোলন।
২৯ বছর বয়সী এই সুন্দরী ক্রীড়াবিদ রেকর্ড গড়লেন। উল্লেখ্য, ২০১৮ সালে গোল্ড কোস্ট কমনওয়েলথ গেমসে জয়ী হয়েছেন রুপো । বিশ্ব চ্যাম্পিয়নশিপ ও ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপেও রুপো পান। এবার কমনওয়েলথ গেমসে ভারোত্তোলনে মহিলাদের ৭১ কেজি বিভাগে দেশকে সোনা এনে দিলেন । স্ন্যাচ ও ক্লিন অ্যান্ড জার্কে মিলিয়ে ২২৯ কেজি ওজন তুলে রীতিমতো অবাক করলেন। (ছবি: সংগৃহীত)

