পাটনার মসনদে নীতীশ : বদল হল জোটসঙ্গী
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: নীতীশকুমার ফের পাটনার মসনদে বসলেন। অষ্টমবারের জন্য বিহারের মুখ্যমন্ত্রী পদে শপথ গ্রহণ করলেন নীতীশ কুমার। এবার বিজেপির সঙ্গ ছেড়ে নীতীশ আরজেডি -কংগ্রেসের সঙ্গে। বিহারের নতুন সরকারের হয়ে মুখ্যমন্ত্রী পদে আসীন হলেন তিনি। উপমুখ্যমন্ত্রী পদে শপথ গ্রহণ করলেন তেজস্বী যাদব। শপথ গ্রহণ পর্বের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে নীতীশ কুমার বললেন, “প্রধানমন্ত্রী পদ নিয়ে আমার কোনও লোভ নেই। আমি সেই প্রত্যাশাও করি না। বরং বিরোধী শক্তিকে আরও শক্তিশালী করার জন্যই কাজ করে যাব।'”
সূত্রের খবর অনুযায়ী ইঙ্গিত পাওয়া গিয়েছে, নতুন মন্ত্রিসভা তৈরি হওয়ার সম্ভাবনা পূর্বের ফর্মুলা মেনেই । এক্ষেত্রে আন্দাজ করা যাচ্ছে, নীতীশ মন্ত্রিসভার পূর্বতন জোটসঙ্গী বিজেপি-র মন্ত্রিদের পদগুলি চলে যাচ্ছে আরজেডি-র হাতে। অন্যদিকে জেডিইউ-এর মন্ত্রীপদগুলি থাকছে নীতীশের দলের বিধায়কদের হাতেই।
রাজনৈতিক বিশ্লেষকদের মত, আবারও বিহার রাজ্যের মুখ্যমন্ত্রী হলেন নীতীশ কুমার। এক্ষেত্রে শুধু বদল হল জোটসঙ্গীর। বিহারের মুখ্যমন্ত্রী হিসাবে অষ্টমবার শপথগ্রহণ করল নীতীশ মন্ত্রিসভা। রাষ্ট্রীয় জনতা দলকে জুড়ে নিয়ে সরকার গড়লেন নীতীশ। ত্যাগ করলেন বিজেপির সঙ্গ। নীতীশ কুমারের প্রতিক্রিয়া, “২০১৪ সালে মোদী জিতেছিলেন, কিন্তু ২০২৪ সালে জিতবেন কি?”
বিজেপি বিরোধী ঐক্যের লক্ষ্যে কাজ করার বার্তাও দিলেন নীতীশ কুমার । প্রধানমন্ত্রী পদপ্রার্থী নন বলেও স্পষ্ট করেছেন তিনি। এক্ষেত্রে তাঁর মন্তব্য, “যে ব্যক্তি ২০১৪ সালে ক্ষমতায় এসেছিলেন ২০২৪ সালেও তিনিই জিতবেন কী না।” নীতীশকুমার ফের পাটনার মসনদে । এই অবস্থায় বিজেপি-ও পরিস্থিতি সামাল দিতে রণকৌশল নিয়েছে। পাটনায় দলের বিধায়ক, সাংসদ ও বিধান পরিষদ সদস্যদের নিয়ে জরুরি বৈঠকের ডাক দিল বিজেপি নেতৃত্ব ৷ দিল্লি থেকে পাটনায় বিজেপি-র কয়েকজন কেন্দ্রীয় নেতৃত্ব পৌঁছে গিয়েছেন বলেও খবর। (ছবি: সংগৃহীত)

