কুমোরটুলিতে মৃৎশিল্পীদের ব্যস্ততা
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: মনসা পুজো,গণেশ পুজো ও বিশ্বকর্মা পুজো আগত প্রায়। রাজ্যের বিভিন্ন প্রান্তে কুমোরটুলিতে চলেছে জোর প্রস্তুতি। এই মুহূর্তে চলছে প্রতিমা তৈরির কাজ। মনসা পুজো, বিশ্বকর্মা ও গণেশ পুজো প্রায় চলেই এসেছে। কলকাতা,কোচবিহার সহ রাজ্যের বিভিন্ন প্রান্তের কুমোরটুলিতে চলেছে ব্যস্ততা।
দিন-রাত্রি প্রতিমা তৈরির কাজে ব্যস্ত মৃৎশিল্পীরা। প্রতিমা তৈরির জন্য অর্ডারও পাওয়া গিয়েছে বলে মৃৎশিল্পীরা জানিয়েছেন । এই অবস্থায় প্রতিমা তৈরির কাজও প্রায় শেষের দিকে। প্রতিমা শিল্পীদের বক্তব্য,এই মুহূর্তে দুর্গাপুজার প্রতিমা তৈরির কাজ চলছে। পাশাপাশি চলে এসেছে মনসা পুজো, গণেশ পুজো ও বিশ্বকর্মা পুজো।
কাজের ব্যস্ততা বেড়েছে। অগ্রিম অর্ডারও পাওয়া গিয়েছেপ্রতিমার। নির্দিষ্ট সময়ে তৈরি করে রাখার তাগিদও রয়েছে। অর্ডার ছাড়াও অনেক প্রতিমা বানিয়ে রাখতে হয়। সব মিলিয়ে এ বছর মনসা পুজো, গণেশ পুজো ও বিশ্বকর্মা পুজো ভালো যাবে বলে মনে করছেন প্রতিমা শিল্পীরা।
প্রতিমা শিল্পীদের পক্ষ থেকে আরও বলা হয়েছে,করোনা আবহের জেরে গত দু-বছরেরও বেশি সময় উদ্বেগে কাটাতে হয়েছে। অনেক প্রতিমা শিল্পীরা এই পেশা ছেড়ে অন্য পেশাও চলে গিয়েছেন। তবে এ বছর ফের কিছুটা আশার আলো দেখছেন প্রতিমা শিল্পীরা। (ছবি: সংগৃহীত)

