আজ আবহাওয়া
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক:ফের নিম্নচাপের সম্ভাবনা তৈরি বঙ্গোপসাগরে। এর জেরে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। আবহাওয়া দফতর সূত্রের খবর, উত্তরবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে । তবে বৃষ্টির সম্ভাবনা কম দক্ষিণবঙ্গে। তাপমাত্রা ও আর্দ্রতাজনিত অস্বস্তিও বাড়বে। কলকাতা সহ দক্ষিণবঙ্গে আংশিক মেঘলা আকাশ দেখা যাবে । বৃষ্টির পরিমাণ বাড়তে পারে বৃহস্পতি ও শুক্রবার থেকে। (ছবি: সংগৃহীত)

