প্রণব মুখোপাধ্যায়ের প্রয়াণ দিবস
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: প্রণব মুখোপাধ্যায়ের প্রয়াণ দিবস। ২০২০ সালের ৩১ আগস্ট তিনি প্রয়াত হয়েছিলেন। ১৯৬৯ সালে রাজনীতিতে তিনি পা রেখেছিলেন। একাধিক বার রাজ্যসভার সাংসদ হয়েছিলেন। ২০০৪ সালে প্রথম লোকসভায় নির্বাচিত হয়েছিলেন। ভারতের ত্রয়োদশ রাষ্ট্রপতি হয়েছেন তিনি। ২০১২ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত তিনি ভারতের রাষ্ট্রপতি পদে আসীন ছিলেন। দেশের কেন্দ্রীয় অর্থমন্ত্রী,বিদেশ মন্ত্রী,বাণিজ্য ও প্রতিরক্ষার মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন তিনি। পরিকল্পনা কমিশনের ডেপুটি চেয়ারম্যানের দায়িত্বও পালন করেছেন। ২০১৯ সালে তিনি ভারতরত্ন সম্মানে ভূষিত হয়েছেন। তাঁর প্রয়াণ দিবসে স্মরণ ও শ্রদ্ধাঞ্জলি।

