গণেশ পুজোর উন্মাদনা এবার তুঙ্গে
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: দেশের বৃহত্তম উৎসব গণেশ চতুর্থী ঘিরে উন্মাদনা। বাড়ির পুজো ছাড়াও সর্বত্রই আয়োজন হয় গণপতির বন্দনা। করোনা আবহ কাটিয়ে এবছর চেনা ছন্দে মহারাষ্ট্র, গোয়া, পুণে সহ বিভিন্ন স্থানের গণেশ পুজো। সিদ্ধি বিনায়কের পুজোর উন্মাদনা এবার তুঙ্গে। দেশের নানা প্রান্তে সিদ্ধিদাতা গণেশের উপাসনা ১০ দিনব্যাপী চলে। এই উৎসব চলবে আগামী ৯ সেপ্টেম্বর পর্যন্ত।
গণেশ পুজো করলে সৌভাগ্য এবং সমৃদ্ধি বৃদ্ধি হয়, এই বিশ্বাস থেকেই এই পুজো করা হয়ে থাকে। গণেশ দেবতাকে প্রভু হিসাবেও উল্লেখ করা হয়। নতুন কোনও উদ্যোগের পূর্বে ভক্তেরা প্রভু গণেশের আশীর্বাদ গ্রহণ করে থাকেন। দেশের বিভিন্ন প্রান্তে এই উৎসবকে কেন্দ্র করে আড়ম্বর দেখা যায়। ভক্তি ভরে প্রভু গণেশের মূর্তি বাড়িতে নিয়ে এসে চলে পুজো-পাঠ। এক্ষেত্রে লাড্ডু, মিষ্টি ও মোদক দিয়ে পুজো করা হয়ে থাকে। ভারতের মধ্যে মুম্বাই, হায়দ্রাবাদ, পুণে, গোয়া সহ বেশ কিছু রাজ্যে বেশি গণেশ পুজোর চল দেখা গিয়েছে।

