দুর্গাপুজোর বর্ণাঢ্য শোভাযাত্রার সূচনায় মুখ্যমন্ত্রী

Procession of Durga puja

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: দুর্গাপুজোর বর্ণাঢ্য শোভাযাত্রার সূচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জোড়াসাঁকো থেকে রেডরোড পর্যন্ত এই শোভাযাত্রা চলে। দুপুর ২টো নাগাদ শুরু হয় এই বর্ণাঢ্য শোভাযাত্রা। ক্রমশ তা এগিয়ে চলে ধর্মতলা অভিমুখে। উল্লেখ করা যায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই দুর্গাপুজোর শোভাযাত্রার আয়োজন হয়। ইউনেস্কোকে ‘হেরিটেজ’ পুজো স্বীকৃতির জন্য ধন্যবাদ জানাতে এই উদ্যোগ গ্রহণ করা হয়। সামান্য বৃষ্টির মধ্যেই শুরু হয়েছে শোভাযাত্রা। মুখ্যমন্ত্রী এ বিষয়ে জানিয়েছেন, আজ থেকেই আমাদের দুর্গাপুজো শুরু হয়ে গেল। আমরা মিছিলে ইউনেস্কোকে ধন্যবাদ জানাব। সবাইকে শুভেচ্ছা জানান মমতা বন্দ্যোপাধ্যায়। (ছবিঃ সংগৃহীত)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *