এশিয়া কাপে হংকংকে হারাল ভারত
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: দুবাইয়ে এশিয়া কাপে হংকংকে পরাজিত করল ভারত। এই ম্যাচে ৪০ রানে জয়ী হল ভারত। ম্যাচ সেরা হয়েছেন সূর্য কুমার যাদব। তিনি ২৬ বলে করলেন অপরাজিত ৬৮ রান। ৬টি ছয় ও ৬টি চার মেরে এই রান করেছেন তিনি। পাশাপাশি ৪৪ বলে অপরাজিত ৫৯ রান করেছেন বিরাট কোহলি। এই ম্যাচের ফলাফল: ভারত ১৯২-২ (২০)। হংকং ১৫২-৫ (২০)।

