আকাশপথে আম্ফান দুর্গত এলাকা পরিদর্শন মোদী-মমতার

amfan

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ আম্ফান-এর বিপর্যস্ত পরিস্থিতি খতিয়ে দেখতে আগামীকাল পশ্চিমবঙ্গে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।সূত্রের খবর,মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে প্রধানমন্ত্রী আকাশপথে ঘূর্ণিঝড় বিধ্বস্ত এলাকা পরিদর্শন করবেন বলে জানা যায়। দুর্গত এবং ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখবেন তাঁরা।এলাকা পরিদর্শনের পর প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রী বসিরহাটে প্রশাসনিক বৈঠকেও অংশগ্রহণ করবেন।স্থানীয় সূত্রের খবর ,উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জ , মিনাখাঁ , বসিরহাট সহ সুন্দরবনের বিভিন্ন এলাকায় ব্যাপক ধ্বংসলীলা চালিয়েছে এই ঘূর্ণিঝড়।ভেঙে গিয়েছে অসংখ্য গাছ ।প্রাণহানির খবর ও রয়েছে। বহু ক্ষয়-ক্ষতি হয়েছে। অন্যদিকে রাজ্যে এনডিআরএফের দল আসছে। ঘূর্ণিঝড় আম্ফান বিধ্বস্ত কলকাতা ও তৎসংলগ্ন এলাকায় কাজ করবে বলে জানা গিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *