রাজ নারায়ণ বসুর জন্ম দিবস
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: ১৮২৬ সালের ৭ সেপ্টেম্বর রাজনারায়ণের বসু জন্মগ্রহণ করেছিলেন। তিনি ব্রাহ্ম ধর্ম গ্রহণ করেন।সমাজ সংস্কারক হিসেবে তিনি অন্যতম ছিলেন। অবিভক্ত মেদিনীপুর জেলায় শিক্ষা প্রতিষ্ঠান ও গ্রন্থাগার স্থাপন করেন। উপনিষদ ও মেঘনাদবধ কাব্য ইংরেজিতে অনুবাদ করেছিলেন। নানা সামাজিক কাজে তাঁর উল্লেখযোগ্য অবদান ছিল।এই বিশিষ্ট সমাজ সংস্কারকের জন্ম দিবসে আমাদের স্মরণ ও শ্রদ্ধা।

