ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের প্রয়াণ
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: প্রয়াত হলেন ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ (৯৬)। ব্রিটেনের রাজপরিবারের শীর্ষ পদে ছিলেন তিনি। স্কটল্যান্ডের বালমোরাল ক্যাসেলে প্রয়াত হন। বাকিংহ্যাম প্যালেসের পক্ষ থেকে এক বিবৃতিতে এ খবর জানানো হয়েছে। উল্লেখ্য,রানি এলিজাবেথ ইংল্যান্ডের অন্যতম দীর্ঘ সময়ের জন্য দায়িত্বে থাকা শাসক ৷ ১৯৫২ সালে রাজা জর্জের পর ইংল্যান্ডের রাজ পরিবারের শীর্ষ পদে বসেছিলেন তিনি ৷ তাঁর রাজত্বকালের ৭০ তম বর্ষ পালিত হয়েছে ৷ তাঁর প্রয়াণে ব্রিটেনের রাজপরিবারে শোকের ছায়া।

