মাও জে দং-এর প্রয়াণ দিবস
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: আজকের দিনে মাও জে দং প্রয়াত হয়েছিলেন। চিনা কমিউনিস্ট পার্টির অন্যতম নেতা ছিলেন তিনি। ১৯৭৬ সালের ৯ সেপ্টেম্বর তাঁর প্রয়াণ হয়। ১৯৪৯ সাল থেকে ১৯৭৬ সাল পর্যন্ত তিনি চিনা কমিউনিস্ট পার্টির চেয়ারম্যান ছিলেন। কমিউনিস্ট পার্টির এই নেতার তত্ত্ব নিয়ে আজও চর্চা চলে। তাঁর প্রয়াণ দিবসে স্মরণ।

