এশিয়া কাপ জিতে জনপ্লাবনে ভাসল শ্রীলঙ্কা দল
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: এশিয়া কাপ জিতে জনপ্লাবনে ভাসলেন শ্রীলঙ্কা ক্রিকেট দল। মরুশহরে চ্যাম্পিয়ন হয়ে দেশে ফিরতেই উৎসব হল কলম্বোয়। হুড খোলা বাসে ট্রফি নিয়ে শ্রীলঙ্কা দলের উৎসব দেখা গেল। দেশের আর্থিক দুর্দশার মধ্যেও স্বস্তি এনে দিল ক্রিকেটারদের এই সাফল্য। এশিয়া কাপ জয়ের জন্য দাসুন শনকারাদের অভিনন্দন জানিয়েছেন শ্রীলঙ্কার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষ। ওই দেশের বর্তমান প্রেসিডেন্ট রনিল বিক্রমসিংয়ে প্রতিক্রিয়ায় জানিয়েছেন, ক্রিকেটারদের এই সাফল্য দেশের কোটি কোটি মানুষের মনোবল ফেরাতে সহায়তা করবে।

