বাংলার দুর্গাপুজো দেখবে দুনিয়া

durga puja festival

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: বাংলার দুর্গাপুজো দেখবে দুনিয়া। চলছে তারই আয়োজন। তবে আকাশ নিয়ে আশঙ্কা থাকছেই। দক্ষিণবঙ্গে বৃষ্টির ঘাটতি ছিল। আষাঢ় মাসে বৃষ্টির দেখা মেলেনি। ভাদ্র মাসেও বৃষ্টির ঘাটতি থেকে গিয়েছে। সব মিলিয়ে আশঙ্কা বাড়ছে এবার পুজোয় বৃষ্টি নিয়ে।

অন্যদিকে এ বছর পুজো অনেকটা আগে। আগামী ৩০ সেপ্টেম্বর পঞ্চমী পড়ছে। আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় এ প্রসঙ্গে বলেছেন, “এখন থেকেই পুজোর আবহাওয়া জানানো বেশ মুশকিল। কারণপুজোর এখনওঅনেকটা দিন বাকি।”

পাশাপাশি বাংলার ঐতিহ্যবাহী দুর্গাপুজোকে বিশ্ব মাঝারে পৌঁছে দেওয়ার তাগিদ বাড়ছে। এ বছর বিশ্ববাসীকে বাঙালির শ্রেষ্ঠ উৎসব চাক্ষুষ করানোর জন্য সোশ্যাল মিডিয়া এবং গণমাধ্যমকে ব্যবহার করা হবে। ইউনেস্কো স্বীকৃতি পাওয়ার পর বাংলার দুর্গাপুজো দেখবে দুনিয়া।

প্রশাসনিকভাবে জানা গিয়েছে,সেরা ৪০ মণ্ডপের সেরা দুর্গাপুজো বেছে নেওয়া হবে। পুজো মণ্ডপের প্রতি মুহূর্তের ছবি ক্যামেরাবন্দি করা হবে এবং তা দেখানো হবে। পুজোর চারদিন পুজোর থিম থেকে মণ্ডপ সজ্জা,আলো,থিম মিউজিক,পুজোর আচার-অনুষ্ঠান দর্শনার্থীদের উৎসাহ ও উদ্দীপনার ছবি ভার্চুয়াল মাধ্যমে দেখানোর তৎপরতা চলেছে। বাংলার ঐতিহ্যশালী এই পুজোকে কেন্দ্র করে বহু বিদেশি পর্যটকরা আগ্রহ প্রকাশ করে থাকেন। (ছবি: সংগৃহীত)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *