horoscopeLifestyle Others 

আজকের রাশিফল

মঙ্গলবার ১০ আশ্বিন ১৪২৯; ই: ২৭ সেপ্টেম্বর ২০২২

♈/মেষ (Aries): কোনও আশা পূরণের সম্ভাবনা রয়েছে। আজ অনেক নতুন আর্থিক বিষয়ের উপস্থাপনা হতে পারে, কিন্তু কোনও প্রতিশ্রুতি দেওয়ার আগে সবদিক ভালো করে দেখে নেওয়া প্রয়োজন। মাধুর্যতা এবং ব্যক্তিত্ব কিছু নতুন বন্ধু তৈরি করতে সাহায্য করবে। স্থগিত প্রকল্প বা পরিকল্পনা চূড়ান্ত রূপ নিতে পারে। শুভ সংখ্যা: ৭

♉/বৃষ (Taurus): কর্মব্যস্ত দিন হওয়া সত্ত্বেও স্বাস্থ্য সুন্দর থাকবে। সারাদিন ধরে অর্থ সংক্রান্ত সমস্যাগুলির মোকাবিলা করতে থাকলে সন্ধ্যায় লাভ অর্জনের সম্ভাবনা রয়েছে। সন্তানদের বা কম অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিদের ধৈর্যের সঙ্গে সামলানো প্রয়োজন। নিজের কাজের কৃতিত্ব অন্যকে নিতে দেওয়া ঠিক হবে না। শুভ সংখ্যা: ৬

♊/মিথুন (Gemini): বয়স্ক ব্যক্তিদের স্বাস্থ্যের যত্ন নেওয়া প্রয়োজন। ভবিষ্যৎকে সমৃদ্ধ করতে অতীতের করা অর্থ বিনিয়োগ আজ ফললাভ করতে পারে। প্রেমের ক্ষেত্রে সতর্ক হওয়া ভালো, কেউ ছলনা করতে পারে। ব্যবসায়ীদের জন্য ভালো দিন। শুভ সংখ্যা: ৪

♋/কর্কট (Cancer): স্বাস্থ্য ভালোই থাকবে। ভাই বা বোনের কাছ থেকে সাহায্য লাভ। ভালোবাসার সম্পর্ক নিয়ে উচ্চশিত হওয়া ঠিক হবে না। ব্যবসায়ীদের জন্য ভালো দিন। বাণিজ্যিক উদ্দেশ্যে গৃহীত কোনও আকস্মিক ভ্রমণ ইতিবাচক ফল দেবে। ভুল যোগাযোগ কোনও সমস্যার সৃষ্টি করতে পারে। শুভ সংখ্যা: ৭

♌/সিংহ (Leo): নির্দিষ্ট কিছু জরুরি পরিকল্পনা নির্বাহীত হওয়ার কারণে নতুন অর্থনৈতিক লক্ষ্য এনে দেবে। নিজের উদার মানসিকতার সুযোগ অন্যদের নিতে দেওয়া ঠিক হবে না। প্রেমের ক্ষেত্র ভালো যাবে। বিদেশে বাণিজ্যের সঙ্গে যুক্ত ব্যক্তিরা প্রত্যাশিত ফললাভ করবে। শুভ সংখ্যা: ৬

♍/কন্যা (Virgo): নির্দিষ্ট কিছু জরুরি পরিকল্পনা নির্বাহিত হওয়ায় নতুন অর্থনৈতিক লক্ষ্য এনে দেবে। হতাশার হাত থেকে বাঁচতে পরিবারের সাহায্য নেওয়া প্রয়োজন, এর ফলে কোনও যুক্তিগ্রাহ্য সিদ্ধান্ত নেওয়া সহজ হবে। সহকর্মী ও উর্দ্ধতনের পূর্ণ সহযোগিতার ফলে কর্মক্ষেত্রে কাজে গতিলাভ করবে। শুভ সংখ্যা: ৪

♎/তুলা (Libra): আজ আমোদ প্রমোদ ও মজার দিন। কোন আত্মীয়র কাছ থেকে ঋণ নিয়ে থাকলে আজ সে কোনও শর্তে তা ফেরত দিতে হতে পারে। পারিবারিক দিক সুখী এবং স্বচ্ছন্দ নাও থাকতে পারে। ভালোবাসার অন্যায় দাবীর কাছে মাথা নোয়ানো ঠিক হবে না। নতুন জিনিস জানার প্রবণতা লক্ষণীয় হবে। শুভ সংখ্যা: ৭

♏/বৃশ্চিক (Scorpio): আজ নিজের কাঁধে অনেক কিছু নির্ভর করতে পারে, সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে মনের স্বচ্ছতা গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে। বড়সড় পরিকল্পনা ও ধারণাশালী কেউ দৃষ্টি আকর্ষণ করলেও সেই ব্যক্তির বিশ্বস্ততা ও সত্যতা যাচাই করে নেওয়া প্রয়োজন। স্ত্রীর অশিষ্টতা সারাদিন বিচলিত করতে পারে। শুভ সংখ্যা: ৮

♐/ধনু (Sagittarius): আজ ক্ষমতা ও শক্তি বেশি থাকবে। অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিদের কথামত বিনিয়োগ করতে পারলে সাফল্য লাভের সম্ভাবনা রয়েছে। কোনও দূর সম্পর্কের আত্মীয়ের কাছ থেকে কোনও অপ্রত্যাশিত খবর আনন্দ দিতে পারে। খুব ছোট কোনও সমস্যা নিয়ে প্রেমের ক্ষেত্র আন্তরিকহীন হয়ে উঠতে পারে। শুভ সংখ্যা: ৫

♑/মকর (Capricorn): এমন একটি দিন যেখানে আরাম করা সম্ভব হয়ে উঠবে। বাড়তি অর্থ জমিবাড়িতে বিনিয়োগ করা প্রয়োজন। সাহবাসীর সঙ্গে বিতর্কিত বিষয় এড়িয়ে চলা প্রয়োজন। প্রতিযোগিতামূলক স্বভাব অন্যদের থেকে এগিয়ে রাখতে সাহায্য করবে। শুভ সংখ্যা: ৫

♒/কুম্ভ (Aquarius): শিশুসুলভ স্বভাব একটি কৌতুকপূর্ণ মেজাজের মধ্যে রাখবে। অর্থ সংক্রান্ত বিষয়ে স্ত্রীর সাথে মনোমালিন্যের আশঙ্কা। সন্তানরা কোনও পুরস্কার গ্রহণের অনুষ্ঠানে আমন্ত্রণ পাওয়ায় আনন্দ লাভ। নিজের জ্ঞান এবং অভিজ্ঞতা অন্যদের সাথে ভাগ করে স্বীকৃতি লাভ। শুভ সংখ্যা: ৩

♓/মীন (Pisces): আজ স্বাস্থ্যের দিক থেকে অত্যন্ত ভালো দিন। মনের উচ্ছল অবস্থা কাঙ্ক্ষিত বল এনে দেবে এবং প্রত্যয়ী করে তুলবে। আর্থিক লেনদেন অবিচ্ছিন্নভাবে সারাদিন চলবে এবং দিনের শেষে যথেষ্ট পরিমাণ সঞ্চয় করা সম্ভব হয়ে উঠবে। শিশুর অসুস্থতা ব্যস্ত রাখতে পারে। শুভ সংখ্যা: ১

(সংকলিত)
🌹🙏🙏🙏🌹

Related posts

Leave a Comment