weather reportBreaking News Others 

আবহাওয়ার খবর

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: দেশের বেশ কিছু রাজ্যেই বৃষ্টির পূর্বাভাস। আবার সুপার সাইক্লোনের আশঙ্কা। আবহাওয়া দফতরের পূর্বাভাস,বঙ্গোপসাগরে তৈরি হতে পারে এই সাইক্লোন। তবে এটি কেবল সাইক্লোন নয়, এক্ষেত্রে সুপার সাইক্লোনের কথা বলা হয়েছে ৷ এই সাইক্লোনের অস্তিত্ব নিয়ে আশঙ্কা শুরু হয়ে গিয়েছে ৷ এক্ষেত্রে বলা হয়েছে, এই সাইক্লোন তৈরি হলে নিয়ম অনুযায়ী নাম হবে “সিত্রাং” ৷ এই ঝড়ের গতি প্রবল হওয়ার আশঙ্কাও করা হচ্ছে । প্রায় ২০০ কিলোমিটারের বেশি গতিতে ঝড় বয়ে যাওয়ার আশঙ্কা জারি হয়েছে বলে খবর ৷ তবে এই মুহূর্তে ভারতীয় আবহাওয়া দফতর ঝড় নিয়ে তেমন কোনওপূর্বাভাস এখনও অবধি দেয়নি। (ছবি: সংগৃহীত)

Related posts

Leave a Comment