সাহায্যপ্রার্থী মৃৎশিল্পীরা

mritshilpi

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ প্রতি বছর নববর্ষের আগে মৃতশিল্পীদের কাজের চাপে নিঃশ্বাস ফেলার জো থাকে না। এবছর যেন উলটপুরাণ। হাতে কাজও নেই।রয়েছে অফুরন্ত সময়।কর্মচারীরা সবাই বাড়িতে। কাশিপুর,রতন বাবু রোড,ডানলপ ,নোয়াপাড়া, টবিন রোডে নেই লোকজনের আনাগোনা।মৃৎশিল্পীরা আজ বিপদে। নেই হাতে নগদ টাকাও।তাই সংসার চলবে কি করে এই ভেবেই দিন চলে যাচ্ছে।এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রীর সাহায্য চেয়ে দ্বারস্থ হয়েছেন মৃৎশিল্পীরা।এক্ষেত্রে তাঁদের বক্তব্য, করোনা ভাইরাসের শর্তই হল জমায়েত না করা।তাই কালী, শীতলা, অন্নপূর্ণা প্রভৃতি প্রতিমা গড়লেও তা মণ্ডপে না পৌঁছে তাঁদের কাছেই রয়ে গিয়েছে।শিল্পীরা বিরাট আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। এই অবস্থায় তাঁরা কুলকিনারা না পেয়ে মুখ্যমন্ত্রীর দ্বারস্থও হয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *