করোনা ভীতি গ্রাস করেছে অপরাধ জগতে, গ্রাফ নিম্নমুখী

Delhi-crime

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: করোনা সংক্রমণের সময় গোটা বিশ্বে অপরাধের গ্রাফ নিম্নমুখী। গ্যাংস্টার, মাফিয়ারাও গুটিয়ে গিয়েছে। সূত্রের খবর, আমেরিকার শিকাগো শহর অপরাধপ্রবণ এলাকা হিসেবে চিহ্নিত। সেখানে মাদক সংক্রান্ত অপরাধের জেরে গ্রেপ্তারি কমেছে ৪২ শতাংশ। আর সামগ্রিক অপরাধ কমেছে ১০ শতাংশ।

লকডাউনের কড়াকড়িতে পেরুতে গত মাসে অপরাধ কমেছে ৮৪ শতাংশ। এইসময় চুরি-ছিনতাইয়ের মতো ঘটনা প্রায় নেই বললেই চলে। গত কয়েক দশককে অপরাধের গ্রাফ এতখানি নিচে নামেনি। এক্ষেত্রে ফৌজদারি আইনজীবীরা জানিয়েছেন, ড্রাগ ডিলারদের এখন ঘরে বসে অপেক্ষা করা ছাড়া কোনও উপায় নেই। মাদক বিক্রির সুযোগও পাওয়া সম্ভব হচ্ছে না ওদের। উল্লেখ করা যায়, গতবছর দক্ষিণ আফ্রিকায় ৭০০টি ধর্ষণের ঘটনা ঘটে। এখন তা কমে ১০১টি হয়েছে।

আবার খুনের সংখ্যা ছিল ৩২৬টি। তা কমে দাঁড়িয়েছে ৯৪টিতে। একসময় এলসালভাদোরে ৬০০টি খুনের ঘটনা ঘটেছিল। গত মাসে দিনে গড়ে ২টি খুন হয়েছে। সবমিলিয়ে করোনা ভীতি গ্রাস করেছে অপরাধ জগতে। তাই গ্রাফ একবারেই নিম্নমুখী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *