burds and suferEnviornment Others 

উৎসবের আলো-শব্দে বিপন্ন পক্ষীকূল

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: উৎসবের আবহে বিপন্ন বিভিন্ন পাখিরা। উৎসবের জোরালো আলো ও শব্দে বিপত্তি বাড়ছে পক্ষীকূলের। এমনই উদ্বেগের কথা জানিয়েছেন পক্ষী-বিশেষজ্ঞরা। এক্ষেত্রে তাঁদের বক্তব্য, আলো ও শব্দের যন্ত্রণায় নাকাল হতে হচ্ছে। জোরালো আলো ও শব্দের সঙ্গে মানিয়ে নেওয়ার সক্ষমতা হারিয়ে ফেলছে পক্ষী-কূল। উজ্জ্বল ল্যাম্পপোস্টের আলো ও উৎসবের দিনগুলিতে আলো ও শব্দের তাণ্ডবে দিশাহীন হয়ে অন্যত্র চলে যেতে বাধ্য হচ্ছে নানা প্রজাতির পাখিরা । “বারো মাসের তেরো পার্বণ”-র এই রাজ্যে বিপন্ন হতে হচ্ছে নিরীহ পাখিদের। আগত দীপাবলি। এরপর আলো ও শব্দের উৎসবে ফের নাস্তানাবুদ হতে হবে। পক্ষীকূলের আশ্রয়স্থলও পরিবেশ ও শব্দ দূষণের কারণে বিপর্যস্ত হয়ে পড়ছে। তীক্ষ্ণ আলোয় দিকভ্রান্ত হতে হচ্ছে। পাশাপাশি বিভ্রান্ত হয়ে উড়তেও দেখা যায় গন্তব্য খুঁজে পাওয়ার জন্য। নির্জন পরিবেশও ক্ষতিগ্রস্ত হচ্ছে নানা উৎসবের আলোয়। (ছবি: সংগৃহীত)

Related posts

Leave a Comment