আবহাওয়ার খবর
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক:বঙ্গোপসাগরের পাশাপাশি আরব সাগরে মহারাষ্ট্রের নিকটে সাইক্লোনিক হাওয়া বয়ে যাওয়ার ক্ষেত্র তৈরি হয়েছে বলে খবর ৷ আইএমডি-র পক্ষ থেকে জানানো হয়েছে, নিম্নচাপ সাইক্লোনে পরিণত হওয়ার সম্ভাবনা থাকছে ৷ তবে এই মুহূর্তে এর তীব্রতা ও গতিপথ পূর্বানুমান করা যাচ্ছে না বলেও জানানো হয়েছে ৷
আবহাওয়া দফতর সূত্রের খবর, দিল্লি, উত্তরপ্রদেশ, বিহার সহ কয়েকটি রাজ্যে ভারী বৃষ্টিপাত হবে না বলে পূর্বাভাস ৷ উত্তর ভারত থেকে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বিদায় নিয়েছে বলেও জানানো হয় ৷ অন্যদিকে দক্ষিণ ভারত ও মধ্য ভারতে অন্য ছবি। মহারাষ্ট্রের পুণে, কর্নাটক ও কেরলে বৃষ্টি হচ্ছে ৷ আবহাওয়া দফতরের খবর অনুযায়ী, চোখ রাঙিয়ে চলেছে বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্ত ৷ যার জেরে আবহাওয়ায় পরিবর্তন ঘটতে চলেছে। (ছবি: সংগৃহীত)

