অনাবিল আনন্দ
01
আবহাওয়ার খবর জানুন
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: স্বাভাবিকের নীচে রয়েছে তাপমাত্রা। শীতের আমেজ লক্ষ্য করা যাচ্ছে সকাল ও সন্ধ্যা বেলায়। কলকাতা সহ অন্যান্য জেলায় শীতের প্রভাব রয়েছে। বেলা বাড়তেই রোদের ঝলকানি। শুষ্ক আবহাওয়া বইছে রাজ্যজুড়ে। শীতের আমেজ বেশ কিছুটা বেশি। আবহাওয়া দফতর সূত্রের খবর,দার্জিলিং কালিম্পং সহ উত্তরবঙ্গের কয়েকটি জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা। তবে এই মুহূর্তে রাজ্যের আর কোনও জেলায় বৃষ্টির সম্ভাবনা নেই বলে জানানো হয়েছে। (ছবি: সংগৃহীত)
