চোখ রাখুন আবহাওয়ার পূর্বাভাসে
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: বেলা বাড়তেই ঝলমলে রোদ। হালকা শীতের অনুভূতি। তবে বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ বেশি রয়েছে। ভোরের দিকে অল্প ঠান্ডা বাংলার জেলাগুলিতে। আবহাওয়া দফতর সূত্রের খবর, শীতের প্রভাব আরও বাড়বে। কবে থেকে জাঁকিয়ে শীত পড়বে তা এখনও স্পষ্ট হয়নি। শীঘ্রই আবহাওয়ার বদলের সম্ভাবনার ইঙ্গিত দিচ্ছেন আবহাওয়া বিশেষজ্ঞরা।
(ছবি: সংগৃহীত)

