শুটার চান্দ্রো প্রয়াত

Chandro-1

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : করোনা আক্রান্ত হয়ে প্রয়াত হলেন শুটার চান্দ্রো (৮৯)। উত্তরপ্রদেশের বাঘপত জেলার চান্দ্রো ৬৫ বছর বয়সে অংশগ্রহণ করেছিলেন প্রতিযোগিতামূলক শ্যুটিংয়ে। ২০১৯ সালে সিনেমাও তৈরি হয় তাঁকে কেন্দ্র করে। চান্দ্রোর ভূমিকায় অভিনয় করেছেন তাপসী পান্নু। উল্লেখ করা যায়, গত ২৭ এপ্রিল তিনি করোনা সংক্রমিত হয়েছিলেন। তাঁর মৃত্যুতে শোকজ্ঞাপন করেছেন দেশের বিভিন্ন প্রান্তের মানুষ। কেন্দ্রীয় সরকারের পাশাপাশি অভিনেত্রী তাপসী পান্নুও শোক প্রকাশ করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *