cv ananda boseBreaking News Others 

কলকাতায় রাজ্যের নতুন রাজ্যপাল

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক:কলকাতায় রাজ্যের নতুন রাজ্যপাল সিভি আনন্দ বোস। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন। সূত্রের খবর,আগামী কাল বুধবারই রাজ্যপাল হিসেবে শপথ নিতে পারেন বলে জানা যায় । ১৯৫১ সালে তাঁর জন্ম। কেরলের কোট্টায়াম জেলায় জন্মেছিলেন তিনি। অবসরপ্রাপ্ত এই আইএএস অফিসার কর্মজীবন শুরু করেছিলেন একজন ব্যাঙ্ককর্মী হিসেবে। উল্লেখ্য,১৯৭৭সালের ব্যাচের এই আইএএস অফিসার ও অবসপ্রাপ্ত আমলা সিভি আনন্দ বোসকে বাংলার রাজ্যপাল নিয়োগ করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক।পশ্চিমবঙ্গের নতুন রাজ্যপাল তাঁর প্রতিক্রিয়ায় জানিয়েছেন, কলকাতা তাঁর প্রিয় ও ভাল লাগার শহর।

Related posts

Leave a Comment