প্রথম ম্যাচে পরাজিত আর্জেন্টিনা
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: কাতার বিশ্বকাপের প্রথম ম্যাচে আর্জেন্টিনা পরাজিত হল। প্রতিপক্ষ সৌদি আরব। মেসিরা পরাজিত হল ২-১ গোলের ব্যবধানে। গ্রুপ-সিতে লাতিন আমেরিকার দেশ আর্জেন্টিনা প্রথমে ১ গোলে এগিয়ে গেলেও শেষ পর্যায়ে দুটি গোল করে ম্যাচটিতে জয় ছিনিয়ে নেয় সৌদি আরব। লিওনেল মেসিরা আধিপত্য বজায় রেখে খেলতে পারেনি ম্যাচটিতে। আর্জেন্টিনা পরবর্তী ম্যাচ খেলবে মেক্সিকোর বিরুদ্ধে।

