সার্বিয়ার বিরুদ্ধে ব্রাজিলিয়ান সাম্বা
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: কাতার বিশ্বকাপে লুসেল স্টেডিয়ামে ব্রাজিল ২-০ গোলে সার্বিয়াকে পরাজিত করল। ব্রাজিলের পক্ষে অভিষেক বিশ্বকাপে জোড়া গোল করলেন রিচার্লিসন। সার্বিয়া রক্ষণভাগ সামলে খেললেও শেষ রক্ষা করতে পারেনি। ব্রাজিল ফুটবলারদের সাম্বার ছন্দ দেখা গেল বিশ্বকাপের প্রথম ম্যাচ থেকেই।

