একনজরে কাতার বিশ্বকাপ
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: কাতার বিশ্বকাপে ব্রাজিলের হয়ে রিচার্লিসন জাদু গোল দেখালেন। ইংল্যান্ড আমেরিকা ম্যাচ গোলশূন্য শেষ হল। পরের পর্বের লক্ষ্যে পৌঁছাতে পারল না কাতার। চলতি বিশ্বকাপ থেকে প্রথম দল হিসাবে বিদায় নিয়েছে আয়োজক দেশ কাতার। সেনেগাল ৩-১ গোলে কাতারকে পরাজিত করল। নেদারল্যান্ড ও ইকুয়েডরের মধ্যে খেলাটি ১-১ গোলে ড্র হয়। ওয়েলসকে ২-০ গোলের ব্যবধানে পরাজিত করল ইরান।

