আজকে আবহাওয়া
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক:কলকাতার আকাশ পরিষ্কার থাকবে। শুষ্ক পরিবেশ থাকবে। এই মুহূর্তে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বলে জানানো হয়েছে। সকালের দিকে হালকা কুয়াশা। আবহাওয়া দফতর সূত্রের খবর, তাপমাত্রা সামান্য বেড়ে ১৭ ডিগ্রির কাছাকাছি। ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনার কথা বলা হয়েছে। আগামী ১০ ডিসেম্বরের পর থেকে তাপমাত্রা নামার ইঙ্গিত। এখনই হাড় কাঁপানো শীতের প্রভাব নেই বলেও জানানো হয়েছে। (ছবি: সংগৃহীত)

