weather and 6 decBreaking News Others 

নজরে আবহাওয়া

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: ফের বঙ্গোপসাগরে সাইক্লোনের ইঙ্গিত। মৌসম ভবন সূত্রের খবর, আন্দামান সাগর ও দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরের ওপর তৈরি হচ্ছে এই সাইক্লোনিক প্রভাব। এই ঘূর্ণাবর্ত দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপে পরিণত হবে বলে আশঙ্কা। এক্ষেত্রে বলা হয়েছে,ক্রমশ উত্তর পশ্চিম ও পশ্চিম দিকে এগিয়ে এই নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে। তামিলনাডু, পুদুচেরি সহ উপকূলে প্রভাব পড়ার সম্ভাবনা। উল্লেখ করা যায়,এবারের এই সাইক্লোনের নাম “মনদাউস” (Mandaous) ৷ সংযুক্ত আরব আমিরশাহির নামকরণ বলে জানানো হয়েছে ৷ (ছবি: সংগৃহীত)

Related posts

Leave a Comment