himacholprodesh electionBreaking News Others 

হিমাচল প্রদেশে কংগ্রেস-বিজেপি জোর টক্করে

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: হিমাচল প্রদেশে বিধানসভা নির্বাচনের ভোট গণনার সর্বশেষ ফলাফলে দেখা যাচ্ছে, এখানে হাড্ডাহাড্ডি লড়াই চলছে বিজেপি-কংগ্রেসের। ৬৮ আসন বিশিষ্ট বিধানসভায় ভোটগণনায় বেশ কিছুটা এগিয়ে কংগ্রেস। এই মুহূর্তে কংগ্রেস এগিয়ে ৩৯ টি আসনে। ২৬টি আসনে এগিয়ে বিজেপি। ৩টি আসনে অন্যান্যরা এগিয়ে। আপ কোনও আসন পাবে না,এমনই ইঙ্গিত মিলছে।
রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন,গত ৪০ বছরে কোনও দল পর পর ২বার জয়ী হয়ে ক্ষমতায় আসতে পারেনি হিমাচল প্রদেশে। এবার বিধানসভা নির্বাচনে বিজেপি-র পক্ষ থেকে স্লোগান তোলা হয়েছিল “রাজ নহি রেওয়াজ বদলো”। এই মুহূর্তে শাসকবিরোধী ভোটে সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার দিকে এগিয়ে চলেছে কংগ্রেস। বিজেপি বেশ কিছুটা পিছিয়ে। তবে হিমাচল প্রদেশে খাতা খুলতে পারেনি অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি। (ছবি:সংগৃহীত)

Related posts

Leave a Comment