হিমাচল প্রদেশে কংগ্রেস-বিজেপি জোর টক্করে
হিমাচল প্রদেশে বিধানসভা নির্বাচনের ভোট গণনার সর্বশেষ ফলাফলে দেখা যাচ্ছে, এখানে হাড্ডাহাড্ডি লড়াই চলছে বিজেপি-কংগ্রেসের। ৬৮ আসন বিশিষ্ট বিধানসভায় ভোটগণনায় বেশ কিছুটা এগিয়ে কংগ্রেস। এই মুহূর্তে কংগ্রেস এগিয়ে ৩৯ টি আসনে। ২৬টি আসনে এগিয়ে বিজেপি। ৩টি আসনে অন্যান্যরা এগিয়ে। আপ কোনও আসন পাবে না,এমনই ইঙ্গিত মিলছে।

