পেরুর প্রথম মহিলা প্রেসিডেন্ট ডিনা বোলুয়ার্তে
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: পেরুর নতুন প্রেসিডেন্ট হলেন ডিনা বোলুয়ার্তে ৷ তিনিই প্রথম মহিলা প্রেসিডেন্ট হলেন সে দেশের। পেরু-র প্রেসিডেন্ট পদে এতদিন ছিলেন পেদ্রো কাস্তিলো। জরুরি ভিত্তিতে ইমপিচ করার পরই ওই দেশের নতুন প্রেসিডেন্ট পদে বসলেন ডিনা বোলুয়ার্তে ৷
উল্লেখ করা যায়, ২০২১ সালে ক্ষমতায় আসার পরই কাস্তিলোকে ইমপিচ করার চেষ্টা হয়েছিল দু-বার ৷ পরবর্তী সময়ে বিরোধী পক্ষ থেকে শুরু করে দেশের মানুষের প্রবল আপত্তি ওঠে। শেষপর্যন্ত ক্ষমতা ছাড়তে বাধ্য হয়েছেন পেদ্রো কাস্তিলো ৷ দেশে অশান্তির মধ্যেই পেরুর প্রেসিডেন্ট পদের দায়িত্ব পেয়েছেন বোলুয়ার্তে ৷ (ছবি: সংগৃহীত)

