নাসার চন্দ্রাভিযানে ভারতীয় বংশোদ্ভূত

NASA Lunar Missions

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ নাসার বহুল প্রতীক্ষিত চন্দ্রাভিযানে ১৮ জনকে নির্বাচিত করা হয়েছে। সূত্রের খবর, এর মধ্যে ভারতীয় বংশোদ্ভূত রাজা জন ভুরপুত্তোর চারি রয়েছেন। তিনি আমেরিকার বায়ুসেনার কর্নেল ছিলেন। আরও জানা গিয়েছে, নাসা এক মহিলা সহ ৩ জনকে চাঁদে পাঠাবে।

উল্লেখ্য, নীল আর্মস্ট্রং ১৯৬৯ সালের জুলাইয়ে প্রথম চাঁদে পা রেখেছিলেন। ৫৫ বছর পর আমেরিকা ২০২৪ সালে আবার চাঁদে পা রাখতে চলেছে। এই উদ্দেশ্যে প্রাথমিকভাবে ১৮ টি নাম তালিকাভুক্ত করা হয়েছে। তাঁদের মধ্যে অনেক মহিলাও রয়েছেন। ৪৩ বছর বয়সী রাজা জন সেই তালিকায় জায়গা পেয়েছেন।

সূত্রের আরও খবর, পেশায় বিমান বাহিনীর পাইলট রাজা ২০১৭ সালে মহাকাশচারীর প্রশিক্ষণ শুরু করেছিলেন। ২০২৪ সালে নাসার চন্দ্রাভিযানের নাম- ‘আর্টেমিস’। নাসা সূত্রে খবর, যে মহাকাশচারীদের এক সপ্তাহের জন্য চাঁদে হাঁটানোর পরিকল্পনা রয়েছে। এ বছরের চন্দ্রাভিযান আরও বেশি আকর্ষণীয় হতে চলেছে বলে জানা গিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *