ফিফা রাঙ্কিংয়ে দু-নম্বরে আর্জেন্টিনা
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : কাতার বিশ্বকাপ চ্যাম্পিয়ন হলেও ফিফা রাঙ্কিং তালিকায় আর্জেন্টিনা শীর্ষস্থান দখল করতে পারেনি। তালিকার দু-নম্বরে রয়েছেন মেসিরা। সদ্য প্রকাশিত ফিফা রাঙ্কিং তালিকায় শীর্ষে রয়েছে ব্রাজিল। কাতার বিশ্বকাপে কোয়াটার ফাইনালে পরাজিত হয় ক্রোয়েশিয়ার কাছে। দোহায় ২০২২ বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার কাছে পরাজিত ফ্রান্স তিন নম্বর স্থানে রয়েছে। ৪ নম্বরে বেলজিয়াম। ৭ নম্বরে ক্রোয়েশিয়া।
(ছবি: সংগৃহীত)

