shivam mavi best bollingBreaking News Others Sports 

অভিষেকেই রুদ্ধশ্বাস বোলিং শিবমের

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: শ্রীলঙ্কার বিরুদ্ধে দেশের জার্সিতে প্রথম টি -টোয়েন্টি ম্যাচেই রুদ্ধশ্বাস বোলিং শিবমের। ২ রানে ম্যাচ জয়ী হয় ভারত। বল হাতে দুরন্ত পারফর্ম করলেন শিবম মাভি। ৪ ওভার বল করে ২২ রান দিয়ে ৪ উইকেট নিয়েছেন এই ডান হাতি পেসার।
শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টি-২০ ম্যাচে রুদ্ধশ্বাস জয় পেল টিম ইন্ডিয়া। শ্রীলঙ্কা দলকে ২ রানে হারাল হার্দিক ব্রিগেড। প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৬২ রান তোলে ভারত। ৪১ রান করেছেন দীপক হুডা। প্রত্যুত্তরে ১৬০ রানে অলআউট হয়ে যায় শ্রীলঙ্কা দল। (ছবি: সংগৃহীত)

Related posts

Leave a Comment