চোখ রাখুন আবহাওয়ায়

weather 13 january

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক:রাজ্যের জেলাগুলিতে সকালে ও সন্ধ্যায় শীতের আমেজ। তবে দিনের বেলায় ঠান্ডা কমবে বলে জানানো হয়েছে। আবহাওয়া দফতর সূত্রের খবর,কলকাতা সংলগ্ন জেলায় তাপমাত্রা দুই ডিগ্রি বাড়বে। আরও তাপমাত্রা বাড়বে বলেও জানানো হয়েছে। কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রি অতিক্রম করবে। আগামী সোমবার ও মঙ্গলবার তাপমাত্রা কিছুটা কমার ইঙ্গিত।
আবহাওয়া দফতর সূত্রে আরও উল্লেখ করা হয়েছে,আজ ও আগামীকাল পূর্ব ও পশ্চিম মেদিনীপুর উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় ঘন কুয়াশার সতর্কতা জারি থাকবে। ঘন কুয়াশা হওয়ার সম্ভাবনা মুর্শিদাবাদ জেলায় । দার্জিলিঙ জেলাতে হালকা বৃষ্টির সম্ভাবনার কথা বলা হয়েছে। কলকাতা সংলগ্ন জেলায় পরিষ্কার আকাশ দেখা যাবে। (ছবি:সংগৃহীত)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *