মহাশ্বেতা দেবীর জন্মদিবস

Mahasweta Devi

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: মহাশ্বেতা দেবীর জন্মদিবস। ১৯২৬ সালের ১৪ জানুয়ারি তাঁর জন্ম। বাংলাদেশের পাবনা জেলায় তিনি জন্মেছিলেন। সাহিত্যিক হিসেবে তিনি সুনাম অর্জন করেছিলেন। “হাজার চুরাশির মা”,”অরণ্যের অধিকার” সহ একাধিক জনপ্রিয় উপন্যাস তিনি লিখেছেন। একাধিক আন্দোলনের সঙ্গেও তিনি জুড়ে ছিলেন। সাহিত্যের স্বীকৃতি-স্বরূপ তিনি পেয়েছেন একাধিক সম্মান। জ্ঞানপীঠ ও ম্যাগসাইসাই পুরস্কারে ভূষিত হয়েছেন। প্রান্তিক মানুষের জীবন কাহিনী সাহিত্যে তুলে ধরেছেন তিনি। তাঁর জন্মদিবসে শ্রদ্ধাঞ্জলি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *