একনজরে পূর্ণাঙ্গ বাজেট-২০২৩

budget-2023

আমার বাংলা নিজস্ব প্রতিনিধি : পূর্ণাঙ্গ বাজেট-২০২৩ পেশ। একনজরে দেখে নিন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের বাজেট।
<নার্সিং কলেজ তৈরি থেকে ওষুধ প্রস্তুতকরণ গবেষণায় জোর। বাজেটে স্বাস্থ্য ক্ষেত্র নিয়ে একাধিক ঘোষণা। <ডিজিটাল লাইব্রেরি থেকে একলব্য বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ। শিক্ষায় একাধিক ঘোষণা। <বার্ষিক ৭ লাখ টাকা আয়ে সম্পূর্ণ কর ছাড় বাজেটে। নতুন কর কাঠামোতে বার্ষিক ৭ লাখ টাকা আয়ে কোনও কর দিতে হবে না।

<মোবাইল ফোন এবং টিভির যন্ত্রাংশে শুল্ক কমানোর ঘোষণা। টিভি এবং স্মার্টফোনের দাম অনেকটাই কমার আশা। <প্রধানমন্ত্রী আবাস যোজনার ব্যয় ৬৬ শতাংশ বরাদ্দ বৃদ্ধি হচ্ছে। < আগামী ৩ বছরে সরকার ৭৪০টি একলব্য মডেল স্কুলের জন্য ৩৮,৮০০ জন শিক্ষক এবং সহায়ক কর্মী নিয়োগ করবে। < দেশে ৫০টি নতুন বিমানবন্দর নির্মাণ হবে। < তৈরি হবে ১৫৭টি নতুন নার্সিং কলেজ। <জেলায় জেলায় তৈরি হবে ডিজিটাল লাইব্রেরি। < রেলের জন্য ২ লাখ ৪৮ হাজার কোটি টাকা বরাদ্দ ।

<দেশে পর্যটন শিল্পে নজর। <৪৪.৬ কোটি মানুষ বিমার অধীনে। <বাজেটে ৭টি বিষয়ের উপর বিশেষ জোর । <কৃষিক্ষেত্রে ডিজিটাল ক্ষেত্রে নজর । স্টার্টআপ নিয়ে আসার ভাবনা। < কমবয়সীদের জন্য কর্মসংস্থান তৈরিতে বেশি নজর। <বাজেটে পরিবেশবান্ধব প্রকল্পগুলিতে বেশি নজরের বার্তা। <প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ উন্নয়নে জোর ।

<প্রধানমন্ত্রী গরীব কল্যাণ অন্ন যোজনার অধীনে কেন্দ্রীয় সরকার ২ লক্ষ কোটি টাকা বরাদ্দ। অন্ত্যোদয় প্রকল্পের অধীনে দরিদ্রদের বিনামূল্যে খাদ্যশস্য সরবরাহ এক বছরের জন্য বাড়ানো হল। <আগামী তিন বছরে গোটা দেশে ৭৪০টি আবাসিক মডেল স্কুল তৈরির পরিকল্পনা। মূলত আদিবাসী পড়ুয়াদের জন্যই এই স্কুলগুলি তৈরি হবে। স্কুলগুলির জন্য তিন বছরে ৩৮ হাজারের বেশি শিক্ষক নিয়োগ করা হবে। (ছবি: সংগৃহীত)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *