ইডেনে লক্ষ্যপূরণে মরিয়া বঙ্গ-ব্রিগেড

eden and bengal team

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: ইডেনে বাংলার সামনে ইতিহাসের হাতছানি। সৌরাষ্ট্রের বিরুদ্ধে মুখোমুখি বাংলা দল। রঞ্জি ট্রফির ফাইনালে বাড়তি চাপ দিতে নারাজ কোচ লক্ষ্মী রতন শুক্লা। আগামীকাল বৃহস্পতিবার সৌরাষ্ট্রের বিরুদ্ধে মাঠে নামার আগে প্রস্তুতিতে কোনও খামতি রাখতে চাইছেন না তিনি । লক্ষ্যপূরণে দলকে উজ্জীবিত করে চলেছেন।

অন্যদিকে কলকাতায় রঞ্জি ট্রফির ফাইনাল ঘিরে সিএবি-র তৎপরতা তুঙ্গে। বঙ্গ ব্রিগেড লড়াইয়ের জন্য তৈরি। পাশাপাশি মাঠের বাইরে ফাইনাল ঘিরে সিএবি কর্তা-ব্যক্তিদের প্রস্তুতি চূড়ান্ত। ম্যাচ আয়োজনের যাবতীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সিএবি সূত্রের খবর, দর্শকদের বিনামূল্যে খেলা দেখার জন্য ইডেনের ৪টি গেট খুলে দেওয়া হচ্ছে। শেষ রঞ্জি ট্রফি জয়ী বাংলার ক্রিকেট দলকেও আমন্ত্রণ জানানো হয়েছে।

ওই ম্যাচের ফাইনালে কভার করা প্রত্যেক সাংবাদিকদেরও আমন্ত্রণও জানানো হয়েছে।‌এছাড়াও আরও একটি বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল। বাংলা রঞ্জি ট্রফি জয়ী হলে বিরাট আর্থিক পুরস্কার দেওয়া হবে সিএবি-র পক্ষ থেকে। চ্যাম্পিয়ন হলে বাংলা দলকে ৫ কোটি টাকা আর্থিক পুরস্কার দেওয়া হবে বলেও জানানো হয়েছে। (ছবি: সংগৃহীত)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *